শ্রীশ্রীশিবপূজা পদ্ধতি ফর্দ্দমালা সিদ্ধি ১ প্যাঃ, তিল ১ প্যাঃ, হরিতকী ১টি, পঞ্চরত্ন ১ প্যাঃ, পঞ্চগুঁড়ি ১ প্যাঃ, পঞ্চশস্য ১ প্যাঃ, তীরকাঠি ৪টি, সাদাসূতা ১টি, ঘটের গামছা ১টি, ঘটের চাঁদমালা ১টি, আসনাঙ্গুরীয় ১টি, তেকাঠা ১টি, দর্পণ ১টি, চিরুনি ১টি, পৈতা ১টি, ঘি ১ শিশি (১০০ গ্রাঃ), মধু ১ শিশি, ধূপ ১ প্যাঃ, ধূনা, তুলা, কর্পূর। হোমের জন্য — বালি, বেলকাঠ, খড়কে, সমিধ, হোমের কাপড়, বেলপাতা ২৮টি। শিবের ধুতি ১টি, নন্দীর ধুতি ১টি, ভৃঙ্গির ধুতি ১টি, মা দুর্গার শাড়ী ১টি, মধুপর্কের বাটি ১টি, পিতলের থালা ১টি, পিতলের গ্লাস ১টি, মোমবাতি ১টি। মাটির দ্রব্য — প্রধান ঘট ১টি, দ্বারঘট ২টি, মাটির কল্পে ১টি, কুণ্ডুহাড়ি ১টি, প্রদীপ ও পিলসুজ। দুধ, দই, চিনি, ফুলমালা, বেলপাতার মালা, আকন্দের মালা, ধুতুরাফুল ও বিভিন্ন ফল। নৈবেদ্য — ৮টি, কুঁচা নৈবেদ্য — ১টি। গুরুত্বপূর্ণ — শিবপূজা চারি প্রহরে চারিবার করিতে হয়। যথাসাধ্য পুরোহিত দক্ষিণা প্রদান করিবেন। শিবপূজার নিয়ম শৈব, শাক্ত, বৈষ্ণব, সৌর, গাণপত্য — সকলেরই প্রথমে শিবলিঙ্গ পূজা করিতে হয়। শিবপূজা না করিয়া অন্য পূজা করা নিষিদ্ধ। প্রমা...
Comments
Post a Comment